মাদক ব্যবসা জমজমাট টেকনাফে মায়ানমারে পাচারকালে ১২৫ বোতল ফেনসিডিল জব্দ


আব্দুর রহমান, টেকনাফ
মাদক ব্যবসা জমজমাট আকার ধারন করেছে টেকনাফে। সীমান্ত দিয়ে মায়ানমারে যাচেছ ফেনসিডিল, আসছে ইয়াবা ট্যাবলেট। ১৭ মার্চ রোববার রাত ১২ টায় টেকনাফ বিওপি বিজিবির টহলদল পুরাতন ট্রানজিট ঘাট নাফনদী সংলগ্ন এলাকা দিয়ে মায়ানমারে পাচার কালে ১২৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। মাদক ফেনসিডিল ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। ঐ সীমান্ত এলাকা থেকে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে তা টেকনাফ নিয়ে আসে। আবার টেকনাফ সীমান্ত দিয়ে পাচার হচেছ মায়ানমারে। মায়ানমার থেকে তারা নিয়ে আসছে অতি সুক্ষ মাদক ইয়াবা ট্যাবলেট। বর্তমানে টেকনাফে এক বোতল ফেনসিডিল ৫/৬ শত টাকা। মায়ানমারে তা হাজার টাকায় বিক্রি হচেছ। এক সময়ে কফের ঔষুধ অতি অল্প দামে বিক্রি হলেও ফেনসিডিল আজ শত শত টাকায় বিক্রি হচেছ। ফেনসিডিলের দাম ১-২ হাজার টাকা হওয়া উচিত মনে করছে সচেতন মহল।
টেকনাফ পৌর এলাকার কায়ুকখালী পাড়া, পল্লান পাড়া, জালিয়া পাড়া ও কুলাল পাড়ার কয়েকটি স্থানে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি হয়ে থাকে। এছাড়া টেকনাফের সর্বত্র মাদক ইয়াবা ট্যাবলেটের ব্যবহার ও বিক্রি বৃদ্ধি পেয়েছে। মাদক ইয়াবার পাশাপাশি ফেন্সিডিল বিক্রি ও পাচারের খবরে অনেকেই বলছে এখনো কি এলাকায় ফেন্সিডিল বিক্রি হচ্ছে! বিভিন্ন এলাকার স্থানীয় যুবকরা এখানে ফেনসিডিল সেবন করেন। এমনকি টেকনাফেও প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ফেনসিডিলসহ কোটি কোটি টাকার ইয়াবা ট্যাবলেটের চালান বিক্রি হয়। বর্তমানে ৬/৭ শত টাকা এক বোতল ফেনসিডিল এবং ৩ শত থেকে ৯০ টাকা প্রতি ইয়াবা ট্যাবলেট। বেশ কিছু এলাকায় হাজার হাজার ইয়াবা ট্যাবলেট মজুদ রেখে খুচরা ও পাইকারী বিক্রি করছেন বলে জানাযায়। ইয়াবা অতি সুক্ষ মাদক হওয়ায় কৌশলে তা বিক্রি করে যাচেছ।
বিশেষ করে উঠতি বয়সের যুব সমাজ ফেনসিডিল ও ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েছে।  ফলে তারা চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ মূলক কর্মকান্ডের ঘটনা সৃষ্টি হচেছ। বিশেষ করে মাদক ব্যবসায়ীরা মহিলাদের ব্যবহার করে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মাদক বিক্রি বন্ধ ও যুব সমাজ রক্ষার্থে জরুরী ভিত্তিতে মাদক আস্থানা ও চিহ্নিত ব্যাক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আইন প্রয়োগকারী সংস্থার জরুরী হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

টেকনাফে ইয়াবাসহ সিএনজি জব্দ ঃ চালক আটক

আলী খাঁ,টেকনাফ
টেকনাফে ৪৯৮ পিচ ইয়াবা ও সিএনজিসহ চালককে ধৃত করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, ১৮ মার্চ রোববার সন্ধা ৬ টায় চেকপোষ্টে হোয়াইক্যং বিওপি হাবিলদার বিল্লাল হোসনের নেতৃত্বে জওয়ানরা কক্সবাজাগামী একটি সিএনজি যার নং(কক্সবাজার-থ-১১-১২৫৮) তল্ল¬¬াশী চালিয়ে ৪৯৮ পিচ ইয়াবাসহ টেকনাফ সদর ইউপির কেরুনতলী এলাকার মোঃ ইউসুফের পুত্র মোঃ কামাল(২২)কে ধৃত করে। ধৃত চালককে থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা রুজু করে বিজিবি ।
৪২ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান আটকের সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশী ১২ জেলেকে ফেরত পাঠিয়েছে নাসাকা বাহিনী

নুরুল হক, টেকনাফ
মায়ানমার নাসাকা বাহিনী বাংলাদেশী ১৩ জেলেকে ফেরত পাঠিয়েছে। ২৯ ফেব্র“য়ারী দুপুর ১ টায় মায়নমার থেকে আসা ট্রানজিট বোটে এদের পাঠানো হয়েছে। বডার র্গাড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ বিওপির কোম্পানী কমন্ডার সিরাজুল ইসলাম ফেরত জেলেকে  ট্রানজিট ঘাট এলাকা থেকে আটক পূর্বক কোন কাগজ পত্র না পেয়ে টেকনাফ মডেল থানায় সোর্পদ্দ করে। মায়ানমার নাসাকা বাহিনী কোন বৈধ কাগজ পত্র ছাড়া এ সব জেলেদের পাঠিয়ে দেওয়া হলেও তাদের কাছে মায়ানমার আকিয়াবে অবস্থানরত বাংলাদেশী দূতাবাসের ৩ মাসের ট্রাভল পারমিট রয়েছে বলে জানা যায়। তবে ফেরত পাঠানো জেলেরা হল চট্রগ্রাম আনোয়ারা দক্ষিণ গহিরা এলাকার মৃত আব্দু খালেকের পুত্র ট্রলার মাঝি আব্দু শুক্কুর (২৭), আলী আহাম্মদের পুত্র মোঃ এহেছান(১৪), ইদ্রিসের পুত্র মনির (১৭), মৃত আমির হোসনের পুত্র মোঃ ফারুক (২৩), লুকমানের পুত্র আলাউদ্দিন (১৫), মৃত শাহ আলমের পুত্র সালা উদ্দিন (২০), আবুল কালামের পুত্র জানে আলম (১৭), আব্দুল হাইয়ের পুত্র ফয়েজুল আলম (২১), আব্দু সবুরের পুত্র নূরুদ্দিন (১৭), আব্দুল কাইউমের পুত্র মোঃ মামুন (২৭), আব্দু জব্বারের পুত্র মোঃ জসীম(২১), আব্দু সত্তারের পুত্র কোরবান আলী (২৯)।
ফেরত পাঠানো ট্রলার মাঝি আব্দু শুক্কুর জানায়, ১৭ জানুয়ারী চট্রগ্রাম আনোয়ারা দক্ষিণ গহিরা এলাকার মাসাব্বুর কোম্পানীর মালিকানাধীন একটি ফিশিং ট্রলার নিয়ে ১২ মাঝি-মাল্লা বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। দুইদিন রাতে সাগরে ডাকাতের কবলে পড়ে। এতে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাপক মারধর পূর্বক সব জিনিস লুট চালিয়ে যাওয়ার সময় ট্রলারটি অকেজো করে দেয়। এ সময় অকেজো ট্রলারটি ১২ দিন সাগরে ভেসে মায়ানমার আকিয়াব এলাকায় ভিড়ে। এতে মায়ানমার আকিয়াব শহরে অবস্থিত বাংলাদেশী দূতাবাসে নিয়ে যায়। সেখানে ২২ দিন অবস্থান করে নাসাকার মাধ্যমে মংডু পাঠানো হয়। মংডুতে ৮ দিন পর নাসাকা ট্রলার যোগে বাংলাদেশের টেকনাফে পাঠিয়ে দেয়। ৪২ দিন পর দেশের মাটিতে পা দিতে পেরে তারা সন্তুষ্ট বলে জানায়।
টেকনাফ মডেল থানার ওসি মাহবুবুল হক জানায়,  বিজিবি কর্তৃক ১২ জেলেকে  থানায় নিয়ে আসে। তবে জেলেদের কাছে মায়ানমার আকিয়াবে অবস্থানরত বাংলাদেশী দূতাবাসের ৩ মাসের ট্রাভল পারমিটের বৈধ কাগজ থাকায় তাদের যাছাই করে স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে উল্লেখ করেন তিনি।

নাসাকা বাহিনী এক জেলেকে বিজিবিকে হস্তান্তর

আব্দুর রহমান, টেকনাফ
বাংলাদেশী এক জেলেকে ২৮ ফেব্রুয়ারি বিজিবির কাছে হস্তান্তর করে নাসাকা বাহিনী। ওইদিন দুপুর ১২টায় শাহপরীরদ্বীপ বিওপির নায়েক সুবেদার ফুল মিয়ার নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম মায়ানমার মংডু খালের মুখে পৌছেলে সেখানে মায়ানমার সীমান্তরক্ষী নাসাকা বাহিনী তাদের স্বাগত জানায়। এ সময় নাসাকা বাহিনীর মংডু পদেনিয়া ক্যাম্প কমন্ডার  ইউ কিং সাথে বিজিবি প্রতিনিধি দলের কুশল বিনিময় ও সীমান্তের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লি¬¬ষ্ট বিষয়ে আলাপ হয়। এ সময় মায়ানমার নাসাকা বহিনী বাংলাদেশী জেলে টেকনাফ সাবরাং শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়ার মৃত জালাল আহাম্মদের পুত্র নাজির হোসেন(২৬) কে বিজিবির হাতে হস্তান্তর করে। ফেরত আসা জেলেকে অভিভাবকের কাছে  ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানান টেকনাফ ৪২ বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান।

টেকনাফে মদ,বিয়ার,কারেন্ট জাল ও ডিজেলসহ নৌকা জব্দ,ইয়াবাসহ আটক-২

আবুল আলী, টেকনাফ
টেকনাফে ২ হাজারের বেশী ইয়াবাসহ পুরুষ মহিলা আটক করা হয়েছে। অপর অভিযানে বিপুল পরিমান মদ, বিয়ার, ডিজেল ও কারেন্ট জালসহ দুইটি কাঠের নৌকা জব্দ করে বিজিবি। বিজিবি সূত্রে জানাযায়, গত ২৮ ফেব্র“য়ারী ভোর রাতে  সদর বিওপি বিজিবির সুবেদার সিরাজুল ইসলামের নের্তৃত্বে বিজিবির জওয়ানরা গোপন সংবাদে ভিওিতে নাফনদীর দুই নাম্বার স্লুইচ গেইটে অভিযান চালিয়ে গোলন্ডেন কান্ট্রি ড্রাইজিন ৩৫৮ বোতল, আন্দামান গোল্ড বিয়ার ২২০ ক্যান, নিষিদ্ধ কারেন্ট জাল ৫৭ পিচ, প্লাষ্টিক পলিথিন ১৫ হাজার ব্যাগসহ একটি কাঠের নৈাকা জব্দ করে। এসময় পাচার কারীরা পালিয়ে যায়।
অপরদিকে একইদিন বিকাল ৩ টায় দমদমিয়া বিজিবির সুবেদার সোহরাব উদ্দিনের নেতৃত্বে বিজিবির জওয়ানরা  গোপন সংবাদে দমদমিয়া চেকপোষ্টে তল্লাশি চালিয়ে ১১ শ’ ৩৫পিচ ইয়াবাসহ রহিমা আক্তার আনু(২৮)কে গ্রেফতার করে। তিনি শাহপরীরদ্বীপ উওরপাড়া এলাকার মৃত খলিলুর রহমানের স্ত্রী হলেও বর্তমানে বাপের বাড়ী সাবরাং নোয়াপাড়া এলাকায় অবস্থান। ধৃত রহিমা জানায়, সাবরাং লেজির পাড়ার জৈনক আব্দুল্লাহ নামক এক ব্যাক্তি এক হাজার টাকার বিনিময়ে একটি পুটলা হ্নীলা পৌছে দিতে দেয়। এ পুটলাটি পৌছে দিতে এসে এ দশা হয়েছে। তবে তিনি আরো জানান, টেকনাফ থেকে হ্নীলা পৌছে দিলে এক হাজার এবং হোয়াইক্যং পৌছে দিলে দুই হাজার টাকা পাওয়া যায়। পেটের দায়ে করেছি।
এছাড়া একইদিন বিকাল সাড়ে ৩ টায় হ্নীলা বিজিবির সুবেদার জজ মিয়ার নেতৃত্বে বিজিবির জওয়ানরা গোপন সংবাদে হ্নীলা ওয়াব্রাং বাজারে এক পথচারীকে তল্লাশি চালিয়ে ৯শ ৯৬ পিচ ইয়াবাসহ শামসুল আলম(২০)কে গ্রেফতার করে। সে ওয়াব্রাং এলাকার আব্দুর রহমানের পুত্র। একই বিওপি ৭৯ লিটার ডিজেলসহ একটি কাঠের নৌকা জব্দ করে। পরে বিজিবি আটককৃতের থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা রুজু করেছে। ৪২ বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান আটকের সত্যতা নিশ্চিত করেন।

দেশের সর্বত্র বাংলা ভাষা প্রয়োগ হলে সে দিনিই ভাষা শহীদদের রক্তের ঋন শোধ হবে……সোনালী ব্যাংক পরিচালক কমল

আনোয়ার হোছাইন,ঈদগাঁও
কক্সবাজার সদর ঈদাগাঁওয়ের ইসলামাবাদ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সদর রামু আসনের মহাজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সোনালী ব্যাংক পরিচালক জননেতা সাইমুম সরওয়ার কমল বলেছেন, পৃথিবীর ইতিহাসে এক মাত্র ভাষার জন্য রক্ত দেয়ার বিরল দৃষ্ঠান্ত স্থাপন করেছেন বাংলাদেশের দামাল ছেলেরা। তাই সেই শহীদদের রক্তের ঋণ সে দিনিই শোধ হবে যে দিন দেশের অফিস আদালত সহ সর্ব ক্ষেত্রে বাংলা ভাষার প্রয়োগ ঘটবে। ২১ ফেব্র“য়রী সকাল ১০ টায় বিদ্যালয় হল রুমে প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. শামশুল হুদা চোধুরী, মাস্টার ফরিদুল আলম, ছৈয়দ উমর, ফিরুজ আহমদ, সাবেক মেম্বার ইউছুপ, আব্দু রশিদ, শিল্পি দুলাল আচার্য, মাস্টার জাকের, মাস্টার মোস্তাক আহমদ, শিক্ষক মোশাররফ হোসাইন শিমুল, ইব্রাহীম, মনজুর আলম সহ বিদ্যালয়ের শিক্ষক ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন মাস্টার আহমদ কবির। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন।

ঈদগাহ জাহানারা বালিকা বিদ্যালয়ের “ফাল্গুন” দেয়ালিকার উন্মোচন


এম আবুহেনা সাগর,ঈদগাঁও
ছাত্রীদের সৃজনশীল কার্যক্রমের অংশ হিসেবে গতকাল রবিবার ২৬ ফেব্র“য়ারী “ফাল্গুন” নামক একটি দেয়ালিকা উন্মোচন হয়েছে আনুষ্টানিক ভাবে। কক্সবাজার সদরের  ঈদগাহ জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়ে উক্ত দেয়ালিকা উদ্বোধন করেন এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন চৌফলন্দন্ডী এডিপির শিক্ষা কর্মকর্তা জর্জি লনচেও। এ উপলক্ষে দুপুর ১২ টায় সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। দেয়ালিকার উদ্বোধক হিসেবে জর্জি লনচেও এতদাঞ্চলের শিক্ষা প্রতিষ্টান গুলোর মধ্যে জাহানারা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত অন্যান্য কার্যক্রমের পাশাপাশি সৃজনশীল কর্মকান্ডে ছাত্রীদের স¤পৃক্ত থাকায় তিনি ভূয়সী প্রশংসা করেন। এসময় সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করেন সিনিয়র শিক্ষক মোস্তাক আহমদ বিএসসি, মিনুন্নাহার বেগম ও দলীয় শিক্ষিকা ছালেহা আক্তার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন, আহমদ কবির বিপিএড। উপস্থিত ছিলেন, শিক্ষকবৃন্দ যথাক্রমে হেলাল উদ্দিন, পারভিন আক্তার , নূর জাহান বেগম, ফরিদুল আলম, মোস্তাফিজুর রহমান, ছানা উল্লাহ, সুপ্রিয়া পাল ও  ইয়াসমিন আক্তার মু্িন্ন। উল্লেখ্য, বিদ্যালয়ে চলমান মেন্টরিং কার্যক্রমের মেন্টর ছাত্রীরা দেয়ালিকা প্রকাশের ধারাবাহিকতা হিসেবে সক্রিয় অংশ গ্রহণ করে “ ফাল্গুন” নামক উক্ত দেয়ালিকা তৈরী করেন। এদের মধ্যে ঐশী, জিসান, আনিকা, রিহাম, সাবিনা, প্রিয়া, মর্জিনা, জন্নাতু, উজভিন, জিহান ও বিউটি সহ অন্যান্যরা এক সপ্তাহ ধরে উক্ত দেয়ালিকা প্রকাশে কাজ করেছেন।

কক্সবাজার জেলার বিভিন্ন নলকূপে এখন লবণাক্ত পানি

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও
কক্সবাজারের উপকূলীয় এলাকায় গভীর নলকূপের পানি এখন লবণাক্ত হয়ে উঠেছে। সরকারের বরাদ্দকৃত গভীর নলকূপ বসানোর সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা সামান্য লাভের আশায় গভীরের নাম ভাঙ্গিয়ে অগভীর নলকূপ বসানোর কারণে উপকূলীয় এলাকায় এই দূর্দশার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খুরুস্কুল, চৌফলদণ্ডী, ভারুয়াখালী, পোকখালী, ইসলামপুর সহ উপকূলীয় এলাকায় বর্ষার মৌসুমে অনেক স্থানে সুপেয় পানি পাওয়া গেলেও শুকনো মৌসুমে নলকূপ থেকে পানি উঠানো অসম্ভব হয়ে পড়ে। এদিকে উপরোক্ত এলাকায় গভীর নলকূপ গুলো অগভীর ভাবে বসানোর ফলে লবণাক্ততার প্রাদূর্ভাব দেখা দিয়েছে। এলাকার লোকজন সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছে। না পারছে পানি পান করতে, না পারছে নলকূপ উঠিয়ে আবার নতুন ভাবে বসাতে। পানি না উঠা এবং লবণাক্ততার ফলে অনেক নলকূপ বন্ধ ও নষ্ট হয়ে গেছে। এতে এলাকার জনসাধারণ পানির অভাবে দিশেহারা হয়ে পড়েছেন। ফলে বাধ্য হয়ে অন্যান্য উৎস থেকে লোকজন পানি পান করতে শুরু করেছে। যে সমস্ত এলাকায় জরুরী ভিত্তিতে সরকারী ভাবে গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা তার  যথাযথ বাস্তবায়ন না হলে ডায়রিয়া, আমাশায় সহ নানা ধরনের সংক্রামক রোগ দেখা দিতে পারে।
স্থানীয় প্রতিনিধিরা নলকূপ সমূহের রক্ষক হিসাবে দায়িত্ব নিলেও ভক্ষকের রূপধারণ করায় এ অবস্থা বলে এলাকাবাসীদের অভিযোগ। যথাযথ ভাবে স্থাপন করা হলে জনগণকে এ দূর্দশায় পড়তে হতো না। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন বন্ধ হয়ে যাওয়া এবং লবণাক্ত পানির নলকূপ গুলো সংস্কার অথবা নতুন ভাবে স্থাপনের ব্যবস্থা না নিলে অচিরেই উত্তর বঙ্গের মতো বৃহত্তর কক্সবাজারে ও পানি জনিত সমস্যার সৃষ্টি হবে। এলাকার ভূক্তভোগীদের দাবী অচিরেই বন্ধ হয়ে যাওয়া ও লবণাক্ততার কারণে অকেজো হয়ে পড়া নকলকূপ পুনঃ স্থাপন করা হোক।

টেকনাফে দারিদ্রের করুণ আর্তনাদ বিত্তবানদের আড়ালে!

হুমায়ুন রশিদ,টেকনাফ।
সীমান্ত উপজেলা টেকনাফে ২ লক্ষাধিক বসবাসরত সাধারণ মানুষের মধ্যে অর্ধেকের ও বেশী মানুষের জীবন-জীবিকা চাক-চিক্যের ভেতরে দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে উঠেছে। স্বপ্নের মালেয়শিয়া যাওয়ার লোভে সর্বস্ব হারানোর  উপর রোহিঙ্গাদের অতিরিক্ত চাপ স্বাভাবিক জীবন যাত্রাকে ব্যাহত করে চলছে দীর্ঘদিন যাবৎ। এছাড়া  আলোচিত ইয়াবা ব্যবসা ন্যায়-নৈতিকতার পতন ঘটিয়ে ধনী-দরিদ্রের ব্যবধান আরো বাড়িয়ে দিয়েছে।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়-সীমান্ত উপজেলা টেকনাফের ৬টি ইউনিয়নের হোয়াইক্যং,‎ হ্নীলা, টেকনাফ,বাহারছড়া,সাবরাং ও সেন্টমার্টিন ইউনিয়নের বসবাসরত জনসাধারণের মধ্যে স্থানীয় প্রভাবশালী নেতা,বংশগত দাপট ও জনপ্রতিনিধিত্বের ধোঁয়া তোলে  সর্বনাশা ইয়াবা ব্যবসা চালিয়ে রাতারাতি বিত্তবান সেজে বসেছে। এখন তারা হাই-ফাই গাড়ি-বাড়ি ও অঢেল সম্পত্তির মালিক হয়ে প্রশাসন যন্ত্র থেকে শুরু করে জনসাধারণ কে নিয়ন্ত্রনের স্বপ্নে বিভোর। এলাকার বেকার ছেলেদের ব্যবহার করে নিজেরাই গডফাদার উপাধি বহন করছে। বিশেষ কৌশলে টাকার ছোয়াই আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কানে তুলা দিয়ে চোখ অন্ধ করে রাখা হয়েছে। এ সুযোগে জন বসতির বিরাট একটি অংশ হঠাৎ আঙ্গুল ফুলে বিত্তবান হয়ে গেছে। আর এখন ইশারায় পুতুলের মত নাচাতে চায় গরীব মানুষকে । তাদের অবাধ্য হলে বিভিন্ন অঘটনের শিকার  হয়ে হাজতে যেতে হচেছ। বিভিন্ন পাড়া মহল্লায় এদের উৎপাতে এলাকার শিক্ষিত সমাজ,সমাজ সর্দার,মান্যব্যাক্তিদের সম্মান ক্রমশঃ হারিয়ে যাচেছ। কাউকে তোয়াক্কা না করে ইয়াবা খ্যাত মোটর সাইকেলের দাপটে রাস্তায় চলাচলই দায়। সুতরাং তারাই ন্যায়-নৈতিকতার পতন ঘটিয়ে চলছে। এতো গেল তার উপর মালেয়শিয়া যাওয়ার জন্য শেষ সম্বল বিক্রি করে পথে নামার পর  রোহিঙ্গাদের দখলে শ্রম বাজার থাকায় কাজ মেলা দায় হয়ে পড়েছে। আইন শৃংখলার অবনতিসহ এমন কোন কাজ নেই যা তারা করে না।
অপরদিকে বিশাল জনগোষ্ঠীর বেশীরভাগ আয়-রোজগারের অভাবে দরিদ্র হয়ে পড়েছে। এক কালের সমৃদ্ধ টেকনাফ প্রাকৃতিক সম্পদ হারিয়ে এখন মরুভূমির কাছাকাছি পৌছেছে। পাহাড়ের সেই কাঠ আর নাফনদী ও সাগরে মাছের আকাল দেখা দিয়েছে। আগের তুলনায় কম হলেও  চোরাচালান নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রনে চলে যাওয়াই দরিদ্র মানুষের হার ক্রমশঃ বাড়ছে। পরিকল্পিতভাবে ট্রাঞ্জিট ব্যবস্থা চালু হলে মানুষ বৈধভাবে বাণিজ্য করে জীবিকার আশা থাকলেও রহস্যজনক কারণে তা বার বার পিছিয়ে গেছে। অনেকে কাজ না পেয়ে অপরাধমুলক কাজে জড়াতে  বাধ্য হচেছ।
প্রত্যন্ত এলাকার আনাছে-কানাছে ভোর ও সন্ধ্যা হলে ঘুরে ফিরে দেখা যায় গরীব-অভাবী মানুষের বাড়িতে ছেলে-মেয়েদের ক্ষুধার যন্ত্রনার হাহাকার। বিত্তবানদের চোখে হয়তো এসব পড়েনা । তারা এসব অভাব বলতে এখন কিছুই বুঝেনা। নিজেরা আমোদ-ফূর্তি ছাড়া অপরের অনাহারী দৃশ্য দেখার দরকার তাদের নেই। সাধারণ মানুষ মানবাধিকার থেকে শুরু করে মৌলিক অধিকার আদায় করতে কোথায় যেতে হবে তাও জানেনা। মুলত মধ্যবিত্ত এবং উচচ বিত্তের চাপে তারা অসহায়। টেকনাফে  এ বিত্তবানদের স্রোতের আড়ালে দারিদ্র মানুষের করুণ হাহাকার চলছে।

ঈদগাঁও নেতৃত্বহীন ঃ কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত ঃ নজর দেবেন কি!

এম আবু হেনা সাগর, ঈদগাঁও
লবণ, মৎস্য ও কাঠসহ নানান প্রকৃতির সম্পদের ভরপূর সদর উপজেলার মূল ভূখন্ড থেকে প্রায় বিচ্ছিন্ন ঈদগাঁও কে প্রশাসনিক উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবী দীর্ঘদিনের। বিশাল এলাকার রিক্সা চালক, দিনমজুর, ব্যবসায়ী, চাকুরীজীবী, শিক্ষক, কলম সৈনিক সহ এলাকার সর্বমহলের দাবী একটাই “ঈদগাঁওকে উপজেলা ঘোষনা করা হউক”। কপাল পোড়া হতভাগ্য ঈদগাঁওবাসী অবশেষে তাকিয়ে আছে চোখ মেলে দিন বদলের নেত্রী মহাজোট সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। কারণ অযোগ্য এলাকাকে যোগ্যতার সন্ধানের অপেক্ষায়। এমনি সময় পিছনে ফেলে আসা দিন গুলি ক্ষয়ে ক্ষয়ে মনে পড়ে কালের রাজসাক্ষী হিসেবে ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে দাড়িয়ে এলাকার হাজার হাজার উপেক্ষিত জনতার সামনে সেই ওেয়া প্রতিশ্র“তির ফুলঝুড়ি কখন পূর্ণ করবে এই আশায় দিন-রাত কেটে যায় ঈদগাঁওবাসীর। ঈদগাঁওয়ের পশ্চিম দিকে সমুদ্র উপকূলীয় এলাকা এবং পূর্বে বন স¤পদের সমৃদ্ধ হওয়ার অত্র এলাকায় উৎপাদিত লবণ, চিংড়ী, ও কাঠ দেশে বিদেশে রপ্তানী করে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রার যোগান দিয়ে জাতীয় অর্থনীতিকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে আসছে। পাশাপাশি এ এলাকার হাজার হাজার জনগণ মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর প্রায় রাষ্ট্রে অবস্থান করছে। তাদের উপার্জিত টাকা বিদেশ থেকে দেশে পাঠানোয় তা থেকে বিপুল পরিমাণ রেমিটেন্স দেশের জাতীয় অর্থনীতিকে উল্লেখযোগ্য অবদান রাখছেপ্রায়শঃ। দুঃখজনক হলেও সত্য যে, ঈদগাঁও উপজেলা হিসেবে বাস্তবায়নের জন্য ১৯৮৪ সাল থেকে বেশ কিছু নিশ্বার্থ ব্যক্তিরা দল মদ নির্বিশেষে তাদের মূলবান সময় ও পকেটের টাকা খরচ করে যাচ্ছে প্রতিনিয়ত। তারা দীর্ঘ দিন ধরে বিভিন্ন ইউনিয়নের গোত্রে গোত্রে গিয়ে জন সাধারণে সাথে মত বিনিময় করে মানুষের জন সমর্থন আদায়, স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের সাথে সময় অনোপতে যোগাযোগ রক্ষা সহ সর্বপুরী তৎকালীন ককসবাজার জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রধান ও হরেক রকম কর্মকান্ড চালিয়ে আসছিলেন। কিন্তু হঠাৎ করে উপজেলা বাস্তবায়নের যাত্রা থমকে যাওয়ায় বিশাল এলাকাবাসীর মাঝে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অতছ বৃহত্তর ঈদগাঁওত জন্ম নেওয়া সাবেক সংসদ সদস্য ও ককসবাজার জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সদর রামু আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, বাংলা একাডেমীর সাবেক পরিচালক ও জাতি সত্তার কবি মুহাম্মদ নুরুল হুদা, বাংলাদেশ ফেডারেশনের সহ সভাপতি মোস্তক আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ যোগী অধ্যাপক ড. সিরাজুল হক শাহাজাহান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সলিম উল্লাহ বাহাদুর সহ বৃহত্তম এলাকার মান্যবর্গ ব্যক্তিরা আজ নিরব কেন? অপরদিকে মহাজোটের মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমলও দায় এড়াতে পারে কী? দুঃখের বিষয় যে, সাংসদ কিংবা উপজেলা নির্বাচনের সময় বৃহত্তম ঈদগাঁওয়ের ভোটাধিকার ছাড়া কেউ সহজে নির্বাচিত হয় না। এমন একটি গুরুত্ব বহ এলাকাকে(উপজেলা বিহীন) সাত সমুদ্র তের নদীতে নিক্ষেপ করার কারণ কি?  আজ ঈদগাঁও বাসী কোন দোষে দোষী? কি অপরাধে অপরাধী? লজ্জায় মাথা নিচু হয়ে যায়। এসব কিছু মনে পড়লে চোখের জলে সত্যি বুক ভিজে যায়। তার পরও ঈদগাঁওবাসী তীর্থের কাকের মত অপেক্ষার প্রহর ঘুনছি। কে দেবে সান্তনার বানী। মাঝ পথে ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন কর্মকান্ডকে আরো গতি শীল ও বেগমান করার লক্ষ্যে ঢাকায় অবস্থানরত ঈদগাঁওয়ের কৃতি সন্তান কবি মুহাম্মদ নুরুল হুদাকে আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি উপজেলা বাস্তবায়ন কমিটি পূর্ণ গঠন করা হয়। এদিকে ঈদগাঁওয়ের পার্শ¦বর্তী এলাকা পেকুয়ার দিকে এক নজর দৃষ্টি দিলে সব কিছু অবাক লাগে।

ঈদগাঁওয়ে এই প্রথম ইভটিজিংয়ের দায়ে বখাটের সাজা

আনোয়ার হোছাইন, ঈদগাঁও
কক্সবাজার সদরের ঈদগাঁওয়ে এই প্রথম ইভটিজিংয়ে জড়িত থাকার অপরাধে নূর ছিদ্দীক প্রকাশ- পাখি নামের এক বখাটেকে ৩ মাসের সাজা প্রদান করেছেন নির্বাহী কর্মকর্তা। সাজা প্রাপ্ত বখাটে ঈদগাঁও ইউনিয়নের মেহের ঘোনা এলাকার  শামশুল আলমের পুত্র বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, উক্ত এলাকাস্থ শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণী পড়–য়া এক ছাত্রীকে  প্রায়শ যাতায়তের পথে উত্যাক্ত করত ঐ বখাটে। এ ব্যাপরে কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আমির আব্দুল্লাহ মোঃ মনজুরুল করিমের নিকট অভিযোগ দায়ের করা হলে তিনি তদন্তে দায়িত্বভার অর্পন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে। তিনি তদন্ত পূর্বক ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন প্রদান করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উক্ত বখাটেকে ৩ মাসের সাজা প্রদান করেন।

পোকখালীতে ফাঁসিতে ঝুঁলে যুবকের রহস্যজনক মৃত্যু

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও
কক্সবাজার সদরের পোকখালীতে ফাঁসিতে ঝুঁলে রহস্যজনক মৃত্যু হয়েছে যুবকের। ২৫ ফেব্র“য়ারী রাত সাড়ে ৮টায় উত্তর নাইক্ষ্যংদিয়া ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, শনিবার রাতে পোকখালী ৫নং ওয়ার্ডের উত্তর নাইক্ষ্যংদিয়ার আলমগীরের প্রথম পুত্র মোহাম্মদ সম্রাট (১৫)। নিজ বাড়ীতে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যার প্রচেষ্টা চালায়। বাড়ীর লোকজন এ অবস্থা দেখে তাকে দ্রুত উদ্ধার করে ঈদগাঁও বাজারের একটি ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পারিবারিক মনোমালিন্য অথবা প্রেম সংক্রান্ত ঘটনার কারণে সে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়দের অভিমত। এলাকার মেম্বার মাওলানা মোহাম্মদ আলম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এদিকে তার মৃত্যুতে সংশ্লিষ্ট পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

ঈদগাঁও বাজারের শতবর্ষী বটগাছ কর্তনের চক্রান্ত ঃ বিরূপ প্রতিক্রিয়া

এম আবু হেনা সাগর, ঈদগাঁও।
কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক নগরী ঈদগাঁও বাজারের কালের রাজ স্বাক্ষী শতবর্ষী বটগাছটি (২৫ ফেব্র“য়ারী) দিন দুপুরে কর্তনের চক্রান্ত চলছে। তৎমধ্যে কতিপয় ব্যবসায়ী মহল গাছটির ডালপালা কেটে সাবাড় করে ফেলেছে। এ নিয়ে এলাকাবাসীর মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কিংবন্তী আছে, জিন পরী আসলে নাকি শনি ও মঙ্গলবারে হাট পূর্ণাঙ্গ হয়। এ ছাড়াও গল্পে প্রবন্ধে পড়েছি- শনি ও মঙ্গলবারে বটতলায় হাট বসে। যাক শতবর্ষজীবী কালের স্বাক্ষী ও ঐতিহ্যময় এ বটগাছটি বাজারের কতিপয় ব্যবসায়ী মহলের সুবিধার্থে ৫ ঘন্টা বিদ্যুৎ বন্ধ রেখে ঈদগাঁও বাজারের প্রাচীন বটগাছটি কেটে ফেলার চক্রান্ত করা হচ্ছে। এনিয়ে সচেতন মহলের মাঝে নানা ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এব্যপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কবির হোসেন জানান, এ বিষয়ে ভাল ভাবে জানে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অপরদিকে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আমান উল্লাহ ফরাজীর কাছে জানতে চাইলে তিনি জানান, বাজারবাসী সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করে গাছ কাটার বিষয়ে। সে হিসেবে ব্যবসায়ীরা গাছ কাটলে বন বিভাগ এসে বাধা প্রদান করে। এখন আপাতত গাছ কাটা বন্ধ রয়েছে। অপরদিকে বাজারের এক চাউল ব্যবসায়ীর মতে, গাছটির কারণে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে এবং ২০/৩০ হাজার টাকা দামের তেরপাল প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে। সে কারণে চাউল ব্যবসায়ী ও সাধারণ ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধ হয়ে গাছ কাটার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে ছাত্রলীগ নেতা রাজিবুল হক রিকোর জানান, ওখানে আমার কোন হাত নেই। অনেকেই আমাকে দায় করলে সেটা ভুল হতে পারে। এলাকার সুধী মহলে মতে, বর্তমানের সরকারের শ্লোগান- গাছ লাগান পরিবেশ বাচাঁন। এখন গাছ লাগাতো দুরের কথা, বরং পরিবেশ নষ্টের পথে এগিয়ে নিচ্ছে কতিপয় মহল।

হ্নীলায় এমপি বদি’র চাল বিতরণ

জিয়াউর রহমান জিয়া, হ্নীলা

টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পানখালী এলাকায় ১১শ’ পরিবারের ৫ কেজি ও ১৪ জন ইমামকে ১ বস্তা করে এমপি বদি চাল বিতরণ করেন।  ২৫ ফেব্র“য়ারী হ্নীলা পানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি গরীব অসহায় ১১ পরিবারের জনপ্রতি ৫ কেজি করে এবং ১৪ টি মসজিদের ইমামদের ১ বস্তা করে চাল বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান এইচকে আনোয়ার, হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম সিকদার, ইউপি সদস্য হোছাইন আহমদ, আবুল হোছাইন, ফরিদুল আলম, হ্নীলার বিশিষ্ট সমাজ সেবক মোজাফ্ফর আহমদ সওদাগর, মাওলানা ফরিদুল আলম, হ্নীলা ইউনিয়ন যুবলীগ সভাপতি মমতাজুল ইসলাম কালামসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ।

টেকনাফ পাহাড়ে বন্য হাতির আক্রমনে মহিলার মৃত্যু

নাফ নিউজ ২৪ ডেস্ক ঃ
টেকনাফ পাহাড়ে বন্য হাতির আক্রমনে এক মহিলা কাঠুরিয়ার মৃত্যু। নিহত মহিলা হচ্ছে- টেকনাফ পৌরসভার পুরাতন পল্লাান পাড়ার সাহাব উদ্দীনের স্ত্রী রহিমা খাতুন(৪৫)। জানা যায়- ২৫ ফেব্র“য়ারী সকালে প্রতিদিনের ন্যায় স্বামী-স্ত্রীসহ একদল কাঠুরিয়া পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গেলে গহীন অরন্যে হঠাৎ হাতির সামনে পড়ে যায়। এ সময় স্বামীসহ অন্যরা পালায়ে যেতে সক্ষম হলেও রহিমা হাতির সামনে পড়ে গেলে তাকে আক্রমন করে ঘটনাস্থলে সে নিহত হয়। এ দিকে তার পরিবার নিহত রহিমাকে পাহাড় থেকে লাশ উদ্ধার করে বিকালে দাফন করেছে বলে জানা গেছে।

টেকনাফে যোথ অভিযানে ইয়াবা গাঁজা ফেন্সিডেল ও মহিলাসহ আটক-৪


আব্দুর রহমান, টেকনাফ
টেকনাফে যোথ অভিযানে ইয়াবা, গাঁজা, ফেন্সিডেল ও মহিলাসহ ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একজনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে।
২৫ ফেব্র“য়ারী দুপুর সাড়ে ১২ টায় কক্সবাজারের নির্বার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আফাস উদ্দিনের নের্তৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রামু সার্কেল ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামান ও ৪২ বিজিবি ব্যাটলিয়ানের নায়েক সুবেদার মোঃ হোসন গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং শাহপরীরদ্বীপ বাজারপাড়া মোঃ আমিনের বাড়ীতে অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবাসহ তার স্ত্রী জাহেদা বেগম(৩৫) এবং পাশ্ববর্তী জাফরের বাড়ী থেকে ৩০ পিচ ইয়াবাসহ তার স্ত্রী রাশেদা বেগম(৩৬)কে ধৃত করে। অন্যদিকে দুপুর আড়াইটায় পৌরসভার উপজেলা গেইটের সামনে অভিযান চালিয়ে ১২ পিচ ইয়াবা, ৫৬ বোতল ফেন্সিডেল, ৩ কেজি গাঁজাসহ কায়ুকখালী পাড়ার হাবিবুর রহমানের পুত্র মোঃ আলম(৪০) এবং ৪০ পিচ ইয়াবাসহ একই এলাকার মোঃ হোসন আলীর পুত্র ফরিদুল আলমকে ধৃত করে। এ ছাড়া টেকনাফ পৌরসভার পল্লান পাড়া এলাকার জয়নালের কাছ থেকে মাদকদ্রব্যের উপকরন পাওয়ায় তাকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে।
এ দিকে মহিলাসহ ধৃত ৪ জনকে থানায় সোর্পদ করে শাহপরীর দ্বীপ বাজার পাড়ার মোঃ আমিনকে পলাতক আসামী করে মাদক আইনে মামলা রুজু করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এ মামলার পলাতক আসামী মোঃ আমিন টেকনাফ সাবরাং শাহপরীরদ্বীপ পশ্চিম বাজার পাড়ার আমির আলীর পুত্র। দ্বীর্ঘদিন ধরে সে স্থানীয় একটি সংস্থার ট্রলার মাঝি হিসেবে কাজ করে যাচেছ। এটিকে পুঁজি করে বর্তমানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ব্যবসায় জড়িয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। তার বর্তমানে সরকারী রাস্তার উপর কয়েকটি বাড়ী রয়েছে। তাছাড়া তিনি জমিজামা ও সিএনজির মালিক হয়েছেন। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

মায়ানমারে পাচার হচেছ হেরোইন ৫ দিনের মাথায় আবারো সাড়ে ৩১ লাখ টাকার হেরোইন উদ্ধার

আবুল আলী,টেকনাফ
টেকনাফ সীমান্ত দিয়ে মায়ানমারে পাচার হচেছ হেরোইন। বিজিবি ৫ দিনের মাথায় আবারো শ্যামলী পরিবহন থেকে ১ কেজি ৫শ ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ৩১ লাখ ৫০ হাজার টাকা। টেকনাফে অবস্থিত ৪২ বডার র্গাড (বিজিবি) ব্যাটলিয়ান ২০০৯ সালের ২৫ অক্টোবর হতে এ পর্যন্ত ১৬টি চালানে প্রায় সাড়ে ২২ কেজি হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এ সব হেরোইন গুলো ইয়াবা তৈরির কাচামাল হিসেবে ব্যবহার করার জন্য মায়ানমারে নিয়ে যাওয়া হচেছ বলে জানাগেছে।
বিজিবি সূত্রে জানাযায়, ২৫ ফেব্র“য়ারী শনিবার সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে  ৪২ বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল জাহেদ হাসানের নির্দেশে হোয়াইক্যং বিওপি বিজিবির সুবেদার নূরুল ইসলামের নেতৃত্বে জওয়ানরা চেকপোষ্ট এলাকায় ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহন (ঢাকা মেট্টো-ব-১৪-৫৮৪০)তল্ল¬¬াশী চালিয়ে ১ কেজি ৫শ ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় হেরোইনের সাথে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
৪২ বিজিবি ব্যাটলিয়ান অধিনায়ক লে: কর্ণেল জাহেদ হাসান আটকের সত্যতা নিশ্চিত করেন এবং মাদক ও চোরাচালান প্রতিরুধে বিজিবি তৎপর রয়েছে বলে তিনি জানান।

শুস্ক মৌসুমে বাঁধ ভেঙ্গে টেকনাফ উপক’লীয় এলাকায় আবারো জোয়ারের পানি ঃ ঘের জমি লবন মাঠ ও বসতবাড়ী তলিয়ে গেছে

নূরুল হক, টেকনাফ
শুস্ক মৌসুমে বাঁধ ভেঙ্গে টেকনাফ উপক’লীয় এলাকায় আবারো জোয়ারের পানি প্রবেশ করেছে। এতে আবারো চিংড়িঘের, ফসলি জমি, লবন মাঠ ও বসতবাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বাঁধ সংস্কার করা হলেও তা রক্ষা করা দিন দিন কঠিন হয়ে পড়ছে।
সরজমিন পরিদর্শনে দেখা গেছে, গত ২৪ ফেব্র“য়ারী শুক্রবার সকালে টেকনাফ বেড়িবাঁধের ৬৮নং পোল্ডার এলাকার সংস্কারকৃত বাঁধের অংশ নাফনদীর জোয়ারের লবন পানির তোড়ে ভেঙ্গে উপক’লীয় এলাকার চিংড়িঘের, ফসলি জমি, লবন মাঠ ও বসতবাড়ি তলিয়ে যায়। সম্প্রতি ১১ জানুয়ারী ভাঙ্গা বাঁধ সংস্কার কাজ উদ্বোধন করেন স্থানীয় এমপি। এ ভাঙ্গা বাঁধ সংস্কার ৬৫৮ মিটার দৈর্ঘ্য বা ২১ চেইন কাজ কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড(পাউবো) ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ওয়েষ্টটেন কনস্ট্রাকশন ৭৩ লক্ষ টাকা ব্যয়ে সম্পন্ন করতে কয়েক শত শ্রমিক দিয়ে কাজ চালিয়ে যাচেছ। শুক্রুবারের দিনের বেলা নদীর জোয়ারের লবন পানি তা আবার ভেঙ্গে উপক’লীয় এলাকা পানির নিচে তলিয়ে পড়ে। এ ভাঙ্গাবাঁধ সংস্কার কাজ শুরু হলে উপক’লীয় এলাকার ক্ষতিগ্রস্ত জনগনের মাঝে প্রাণ চাঞ্চলতা ফিরে আসলেও পূর্ণ জোয়ারের পানি তা আবার নশ্যাৎ করে দেয়। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কতৃপক্ষ টেকনাফ বেড়ীবাঁেধর ৬৮ নং পোল্ডারের ভাঙ্গন বাঁধ সংস্কারে একর পর এক টেন্ডার দিয়েও যথা সময়ে কাজ শেষ না হওয়ায় এ দশা সৃষ্টি হচেছ। সংশি¬¬ষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের কারনে বাঁধ সংস্কার কাজ অসমাপ্ত থাকে বলে এলাকাবাসীর অভিযোগ করেছেন। এ বাঁধ রক্ষায় সরকার প্রতি বছর লাখ লাখ টাকা খরচ করলেও কাজের কাজ কিছুই হচেছনা। বাঁধটি সংস্কার না হওয়ায় প্রতিবছর নাফনদী সংলগ্ন এলাকা সমূহে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হচেছ। দ্বীর্ঘদিন ধরে নাফনদীর ২ ও আড়াই নং সুইচ গেইট এলাকায় ছোট বড় দুইটি ভাঙন দিয়ে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৬-৭ বছর ধরে পৌরসভা, সদর, সাবরাং ইউনিয়নের বেশ কিছু এলাকা জোয়ারের পানির কারনে কোন চাষাবাদ করতে পারেনি এবং বসতবাড়ীর গাছের বাগান গুলো নষ্ট হয়ে পড়ে। অপরদিকে জানাগেছে, কয়েকটি চোরাই সিন্ডিকেট নাফনদী বাঁধ কেটে দিয়ে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে। এরা মায়ানমার থেকে বিভিন্ন প্রকার মাদক দ্রব্য আনা-নেওয়ার কাজ চালিয়ে যাচেছ। সে কারনে বেড়িবাঁধটি বার বার সংস্কার করেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ। মাটি ও পাথরের বাঁধ না হলে এ অঞ্চলের মানুষ নানা সংকটের মুখে পড়ার আশঙ্কা রয়েছে। তাই জরুরি ভিত্তিতে নাফনদীর বাঁধটি পাথরসহ  উচু ও দ্বীর্ঘস্থায়ী বাঁধ নিমার্নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তড়িৎ হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

টেকনাফ-সেন্টমার্টিন রুটে ফের এমভি সোনারগাঁও জাহাজ বিকল মাঝ পথ থেকে ফেরত ঃ ৮শ পর্যটকের ভোগান্তি ঃ ক্যাপ্টেনসহ আটক-৫ ঃ ৪০ হাজার টাকা জরিমানা


নূরুল হক, টেকনাফ
টেকনাফ-সেন্টমার্টিন রুটে ফের এমভি সোনারগাঁও জাহাজ বিকল হয়ে পর্যটক নিয়ে টেকনাফ জেটি ঘাটে ফেরত আসে। এ সময় জাহাজ ক্যাপ্টেনসহ ৫ জনকে আটক করেছে বলে জানিয়েছেন কোষ্টগার্ড কর্মকর্তা লেঃ কে এন মামুন। পরে ইউএও আ ন ম নাজিম উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জাহাজ কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন্।
টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথ চলাচল বন্ধের নির্দেশ অমান্য করে এমভি সোনারগাঁও জাহাজ পর্যটক নিয়ে সেন্টমাটিন যাত্রা করে। ২২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯ টায় প্রতিদিনের ন্যায় টেকনাফ দমদমিয়া জেটি ঘাট এলাকা দিয়ে ৮শ পর্যটক নিয়ে সেন্টমাটিনের উদ্যেশ্যে রওয়ানা করে নাফনদী দেড় নম্বর সুইচ গেইট এলাকায় যান্ত্রিকত্র“টির কারনে বিলম্ব হলে সেন্টমার্টিন না গিয়ে তা ফেরত আসে। এতে ৮শ পর্যটক জাহাজে ভোগান্তির শিকার হয়েছে। দুপুর ২ টায় এমভি সোনারগাঁও জাহাজটি পর্যটকসহ দমদমিয়া জেটি ঘাটে ফেরত আসে। এ সময় জাহাজের ক্যাপ্টিন এম এ বারীসহ নূর মোহাম্মদ, এম এ খলিল, মাসুদ রানা, আব্দু রবকে আটক করে থানায় নিয়ে আসে।
সমুদ্র পরিবহন অধিদপ্তর টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে চলাচলকারী এমভি সোনারগাঁও ও এসটি শহীদ আবদুর রব সেরনিয়াবাত পর্যটক জাহাজে রুট পারমিট না থাকায় চলাচল স্থগিত রাখার নির্দেশ দেয়। সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর জোবায়ের আহমদ ১৬ ফেব্র“য়ারী স্বাক্ষরিত আইএস-১২/টেকনাফ/০২/১১৫৮ মুলে (এনডিসি,বিএন) নং স্বারক মূলে ৪ ফেব্র“য়ারী সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক ও নৌ-বানিজ্য অধিদপ্তরের প্রিন্সিপাল কর্মকর্তার এ পথে চলাচলরত ৩টি পর্যটন জাহাজ পরির্দশন করে। এতে এসটি শহীদ আবদুর রব সেরনিয়াবাত(সি ১৭৩০) এবং এমভি সোনাগাঁও (এম-৫১০৬) নৌ-যান কর্তৃপক্ষ বৈধ ভয়েজ বা রুট পারমিট দেখাতে ব্যর্থ হয়। এ নৌ-পথে নৌযান চলাচলের ক্ষেত্রে মার্চেন্ট শিপিং অধ্যাদেশ ১৯৮৩ এর ৬৬ ও ৬৭ ধারা অনুযায়ী উপকুল এবং সমুদ্র এলাকায় চলাচলকারী নৌযানের ক্ষেত্রে ভযেজ লাইসেন্স বা রুট পারমিট নেওয়া বাধ্যতামুলক বলে উল্ল্যেখ করেন। তাই উক্ত পর্যটকবাহী জাহাজে রুট পারমিট না থাকায় অবৈধভাবে চলাচল বন্ধ রাখার নিদের্শ দিয়েছে। এ দিকে সমুদ্র পরিবহন অধিদপ্তর কর্তৃক কোস্ট গার্ডের মহাপরিচালক, কক্সবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ব্যবস্থা নিতে উক্ত আদের্শ প্রদান করেছে। জেলা প্রশাসক জয়নাল বারী এ আদেশ পেয়ে উক্ত জাহাজ ২টিকে বন্ধ রাখার নির্দেশ দেন।
তবে জাহাজ কতৃপক্ষ সরকারী আদেশ পেয়ে মঙ্গলবার একদিন বন্ধ রাখলেও পরের দিন নির্দেশ অমান্য করে পর্যটক নিয়ে সেন্টমাটিনের উদ্যেশ্যে রওয়ানা করেছে। প্রসংগত ১৬ ফেব্র“য়ারী বৃহস্পতিবার সেন্টমার্টিন থেকে ৬’শ ৮০ জন যাত্রী নিয়ে ফেরার মাঝপথে সাগরে বিকল হয়ে ১৬ ঘন্টা পর জাহাজ এমভি সোনারগাঁও পরদিন শুক্রুবার সকাল ৭ টায় দমদমিয়া জেটি ঘাটে ভিড়ে।
এ প্রসংগে জাহাজের ক্যাপ্টিন আব্দুল বারি জানিয়েছেন, প্রশাসন থেকে একদিনের অনুমতি নিয়ে সেন্টমাটিনের উদ্যেশ্যে রওয়ানা দেই। কিন্তু মাঝপথ দু বার যান্ত্রিকত্র“টির কারনে বিলম্ব হয়। যার কারনে সেন্টমার্টিন না গিয়ে সাগরের মাঝ পথ থেকে ফেরত আসতে হয়েছে।

রঙ্গিখালী ফাজিল মাদ্রাসায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

নাফ নিউজ ২৪ ডেস্ক ঃ
টেকনাফ রঙ্গিখালী ফাজিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন হয়েছে।  ২১শে ফেব্র“য়ারী বাদে ফজর মাদ্রাসা মসজিদে খতমে কোরআন, সকাল ৭টায় জাতীয় ও শোক পতাকা উত্তোলন, প্রভাতফেরী ও আলোচনা সভার আয়োজন করা হয়। মাতৃভাষা দিবস উদযাপন উপ কমিটির সভাপতি মাষ্টার হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কামাল হোছাইন, অধ্যাপক শফিকুর রহমান, অধ্যাপক শফিউল হক জিহাদী, মাওলানা কবির আহমদ ছিদ্দিকী, মাওলানা হাফিজ উদ্দিন কাদের, মাষ্টার নজির আহমদ, ছাত্র নাছির উদ্দিন, শফিকুল ইসলাম ও সাদ্দাম হোছাইন প্রমুখ। সভাশেষে ভাষা আন্দোলনে শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

হোয়াইক্যংয়ে অগ্নিকান্ড – ৩ বাড়ির ৮ পরিবার নিঃস্ব এমপি,উপজেলা চেয়ারম্যানের ঘটনাস্থল পরিদর্শন ঃ অনুদান প্রদান


হুমায়ুন রশিদ, হ্নীলা, টেকনাফ।
টেকনাফ হোয়াইক্যং নয়াবাজারে অগ্নিকান্ডে ৩টি বসত-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৮ পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এ খবর পেয়ে স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।।
জানাযায়-২১ফেব্র“য়ারী বিকাল পৌনে ২ টায় টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত লালমিয়ার পুত্র আব্দু শুক্কুর, আব্দু রহিম, আব্দু গফুরের বাড়ি থেকে রান্নার চুলা হতে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। তা নিমিষে ছড়িয়ে পড়ে আলমাস খাতুনের, মৃত আবুল হোছন বলির পুত্র মোহাম্মদ আলম, ছৈয়দ হোছন, কবির আহমদ, আব্দুল মাবুদের বাড়িও ছাই হয়ে যায়। এতে ছাগল, আলু, ধান-চাউলসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় এমপি আলহাজ্ব আবদুর রহমান বদি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের ৩০ হাজার টাকা অনুদান দিয়ে সর্বশান্তদের সান্তনা দেন। এরপর ২২ ফেব্র“য়ারী সকাল ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিক মিয়া, ভাইস-চেয়ারম্যান এইচ এম ইউনুচ বাঙ্গালী, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-নুরুল ইসলাম মুন্সী, সাংগঠনিক সম্পাদক- মাষ্টার ফরিদুল আলম, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-আবুল হোছন ড্রাইভার, জেলা ওলামালীগ নেতা- মৌলানা ক্বারী ফরিদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সাথে কৌশল বিনিময় করে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।

কক্সবাজারে ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষ : জেলা সভাপতিসহ আহত ১৫

নাফ নিউজ ২৪ ডেস্ক ঃ
কক্সবাজারে জেলা ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে কয়েকদফা সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রলীগের সভাপতিসহ ১৫জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর আড়াইটায় জেলা ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটির তালিকা নিয়ে ছাত্রলীগের প্রাক্তন কেন্দ্রীয় নেতা প্রশান্ত বড়–য়াসহ জেলা ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারী বিমান যোগে কক্সবাজার পৌঁছালে জেলা কমিটিতে বঞ্চিত ও বিদ্রোহী গ্র“পের নেতাকর্মীরা তাদের বিমান বন্দরে অবরুদ্ধ করে রাখে। এক ঘন্টা পর জেলা স্বেচ্ছাসেবক লীগের একদল নেতাকর্মীসহ বিক্ষুদ্ধ ছাত্রলীগ কর্মীরা জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদকে বিমান বন্দরে বেদম মারধর করে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ ও জেলা আওয়ামীলীগের কয়েকজন নেতা সেখানে তাকে উদ্ধার করে। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে শহরের প্রধান সড়কে দু’গ্র“পের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে অবস্থান নিলে শহরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দু’গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টাসহ ইট পাটকেল নিক্ষেপ এবং পরে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ছাত্রলীগ নেতা মোবারক, এহছান, মান্নান, রিপন, জাকারিয়াসহ ১৫ জন হয়। এ ঘটনায় শহরের থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রান্তিক কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে….এমপি বদি


আবুল আলী, টেকনাফ
প্রান্তিক কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। দেশ স্বাধীনের পর কয়েকবার বিএনপি ক্ষমতায় থেকে পাঁচ বার দূর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। ক্ষমতাকে পুঁজি করে লুটপাত চালিয়ে দেশের টাকা বিদেশে পাঠিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গ্রামের গরিব দূঃখী মেহেনতী মানুষের কথা চিন্তা করে গ্রামীণ জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করে যাচেছন। তারই ধারা বাহিকতায় গ্রামীণ জীবন যাত্রার স্থায়ীশীল উন্নয়নের জন্য প্রচার অভিযান সর্ম্পকে অভহিত করন সভা। ২১ ফেব্র“য়ারী সন্ধা ৭ টায় টেকনাফ পৌর এলাকায় অবস্থিত হোটেল গ্রীন র্গাডেন সম্মেলন কক্ষে অর্স্কস কর্মজীবির সহায়তায় হিতৈষী বাংলাদেশ কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি উপরোক্ত কথা গুলো বলেন। টেকনাফ সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, হিতৈষী বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মাইদুল ইসলাম মিলন, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র রুবিনা আক্তার প্রমুখ। এ ছাড়া আলোচনা সভায় অংশ নেন জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যাক্তি বর্গ।

টেকনাফে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত


নাফ নিউজ ২৪ ডেস্ক ঃ
এমপি আব্দুর রহমান বদি ঃ মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি দলীয় নেতা কর্মীদের নিয়ে দিবসের শুরুতে শহীদ মিনারে পু®পমাল্য অর্পন করেন। এ দিন তিনি উপজেলা প্রশাসনসহ দর্লীয় ও সামাজিক সংগঠনের বিভিন্ন কর্মসূচীতে অংশ নেন। এ উপলক্ষে বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর যুবলীগ আহবায়ক মনজুরুল করিম সোহাগ, যুগ্ন আহবায়ক ফজলুল কবিরের নেতৃত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভা শেষে এক বিশাল মিছিল প্রধান সড়ক পদক্ষিন করেন।

উপজেলা প্রশাসন ঃ মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টেকনাফ উপজেলা প্রশাসনে র পক্ষে ইউএনও আ ন ম নাজিম উদ্দিন শহীদ বেদিতে দিবসের শুরুতে পু®পমাল্য অর্পন করে। সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা (ইউএনও)র সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অথিতির বক্তব্যে রাখেন এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি, বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিক মিয়া, ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুচ ভাঙ্গালী, বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আয়ুব ভাঙ্গালী, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, কৃষক নেতা আবুল হোসেন রাজু। উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) আব্দুল্লাহ আল মামুন।

৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঃ মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান (বিজিবি) চিত্রাস্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনের আয়োজন করে। উক্ত অনুষ্টানে চিত্রাস্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরন করেন ৪২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান (বিজিবির) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান, জি+। এ সময় উপস্থিত ছিলেন ৪২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান (বিজিবির) ক্যাপ্টিন রাকিবুল ইসলাম।

পৌরসভা ঃ মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টেকনাফ পৌরসভার পক্ষে মেয়র হাজী মোহাং ইসলাম, কাউন্সিলার ও কর্মকর্তা-কর্মচারী শহীদ বেদিতে রাত ১২ টা ১ মিনিটে পু®পমাল্য অর্পন করে।

পুলিশ ঃ মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টেকনাফ মডেল থানা পুলিশের পক্ষে ওসি মাহাবুবুল হকের পক্ষে রা ১২ টা ১ মিনিটে শহীদ বেদিতে পু®পমাল্য অর্পন করে।

বিএনপি ঃ ২১ ফেব্র“য়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে টেকনাফ বিএনপি শহীদ বেদিতে পু®পমাল্য অর্পন করে। বিকালে টেকনাফ বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি সভাপতি সরোয়ার কামাল চৌধূরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আবদুল্লাহ, পৌর বিএনপি সভাপতি আবদুর রাজ্জাক মেম্বার, সাধারন সম্পাদক হাসান আহমদ কাউন্সিলর, যুবদল সভাপতি রাশেদুল করিম মার্কিন, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক জাহেদুল ইসলাম মাহমুদ,  ছাত্রদল আহবায়ক মোঃ আলী মেম্বার, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আবদুল্লাহ, যুগ্ন আহবায়ক রেজাউর রহমান রেজা, পৌর ছাত্রদল আহবায়ক আবদুস সালাম প্রমূখ।

টেকনাফে পুলিশ কর্তৃক ইয়াবাসহ মহিলা আটক

আবদুর রহমান, টেকনাফ
টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ৫শত পিচ ইয়াবাসহ এক মহিলাকে জব্দ করেছে। জানা যায়, গতকাল ২১ ফেব্র“য়ারী সকাল সাড়ে  ১১টায় টেকনাফ মডেল থানা পুলিশের এসআই বিল্লাল হোসনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়ায় এলাকায় অভিযান চালিয়ে ৫শত পিচ ইয়াবাসহ হালিমা বেগম(২৭)কে ধৃত করে। ধৃত মহিলা হচেছ বাহারছড়া নোয়াখালী পাড়ার আব্দু রহিমের স্ত্রী। পুলিশ ধৃত মহিলার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করেছেন।

হ্নীলায় স্বতস্ফূর্তভাবে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপিত


হুমায়ুন রশিদ, হ্নীলা
টেকনাফ হ্নীলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্দ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
২১ফেব্র“য়ারী উপলক্ষে রাতের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৭টা হতে হ্নীলা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সভাপতি মমতাজুল ইসলাম কালাম,সাধারণ সম্পাদক -মোহাম্মদ আলীর উদ্দ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা জামাল মার্কেট চত্বরে জাতীয় ও শোক পতাকা উত্তোলন, র‌্যালী, আলোচনা সভা এবং ভাষা শহীদদের রুহের আতœার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া হ্নীলা হাইস্কুল, প্রাইমারী স্কুল, শাহমজিদিয়া মাদ্রাসা, আল্-ফালাহ একাডেমী, হ্নীলা প্রি-ক্যাডেট স্কুল, সুফিয়া কমিউনিটি প্রাইমারী, হ্নীলা বালিকা উচচবিদ্যালয়,লেদা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, প্রাইমারী, জাদিমোরা এম আর রেজিঃ প্রাইমারী স্কুল,উলুচামরী প্রাইমারী স্কুল, রংগীখালী ফাজিল মাদ্রাসা,প্রাইমারী স্কুল, পানখালী প্রাইমারী স্কুল,নাইক্যংখালী জুনিয়র হাইস্কুল ও সরকারী প্রাইমারী, খারাংখালী এ্যালেঞ্জ প্রি-ক্যাডেট, বাহারুল উলুম দাখিল মাদ্রাসা, দারুত তাওহীদ বালিকা দাখিল মাদ্রাসা, নয়াবাজার উচচ বিদ্যালয় ও প্রাইমারী স্কুল, ঝিমংখালী প্রাইমারী স্কুল, কান্জর পাড়া মডেল একাডেমী, ঊনছিপ্রাং প্রাইমারী স্কুল, লম্বাবিল প্রাইমারী, হোয়াইক্যং স্কুল এন্ড কলেজ, প্রাইমারী স্কুল, কাটাখালী রজুতুন্নবী দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠানসমুহ যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ।

টেকনাফে একইস্থানে দু দলের সভা ডাকাকে কেন্দ্র করে ১৪৪ ধারা বিএনপির সংবাদ সম্মেলন ঃ যুবলীগের মিছিল সমাবেশ

নাফ নিউজ ২৪ ডেস্ক ঃ
টেকনাফে একই স্থানে বিএনপি এবং যুবলীগের সভা ডাকাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারী করেছে প্রশাসন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দীন ২১ ফেব্র“য়ারী মঙ্গলবার দুপুর ১২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত আইন শৃংখলা রক্ষার সার্থে বাস টার্মিনালের চতুর পাশে ও আশপাশের এলাকায় সকল প্রকার বে-আইনী জনসভা, সমাবেশ, মিছিল, পিকিটিং, মাইকিং ও শ্লোগানসহ আইন শৃংখলা বিঘœ ঘটে এমন কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে। উল্ল্যেখ্য- টেকনাফ উপজেলা ও পৌর বিএনপি টেকনাফ বাস ষ্টেশন এলাকায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার ঘোষনা দিলে পৌর যুবলীগ ও একই স্থানে আলোচনা সভার ডাক দেয়। এতে স্থানীয় প্রশাসন এ আদেশ জারী করে।
এদিকে ১৪৪ ধারা জারির প্রতিবাদে টেকনাফ বিএনপির সংবাদ সম্মেলন ২১ ফেব্র“য়ারী মঙ্গলবার বিকাল ৩ টায় টেকনাফ বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি সভাপতি সরোয়ার কামাল চৌধূরীর লিখিত বক্তব্যের মাধ্যমে জানান- বিএনপি গত ১৪ ফেব্র“য়ারী আলোচনা সভার সিদ্ধান্তক্রমে ২১ ফেব্র“য়ারীর আলোচনা সভা টেকনাফ বাস ষ্টেশনে স্থান নির্ধারন করে মাইকিং করা হয়। মঙ্গলবার সকাল ১০ টায় হঠাৎ করে ক্ষমতাসীন দলের পৌর যুবলীগ ঐ স্থানে সভা ডেকে মাইকিং শুরু করে। এদিকে প্রশাসন এলাকার আইন শৃংখলা বিঘিœত হওয়ার আশংকায় বাস ষ্টেশনের আশপাশ এলাকায়  ফৌজধারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। তিনি আরো বলেন- যেখানে বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ ডেকেছে সেখানে ক্ষমতাসীন দল অতর্কিত সভা ডেকে গনতন্ত্রের ধারাকে ব্যাহত করছে। গণতান্ত্রিক দেশে এ ধরনের কর্মকান্ড নিয়ে জনমনে নান প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়াও সংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন- গত ২০ ফেব্র“য়ারী রাতে উপজেলা চত্বর শহীদ মিনারে পূষ্পমাল্য অর্পন করতে আসলে সরকার দলীয় সংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি বিএনপির নেতা কর্মীদের উপর চড়াও হয়ে হুমকি-ধমকি প্রদান করে এবং ছবি উঠিয়ে চিহ্নিত করার নির্দেশ প্রদান করেন। একজন জনপ্রতিনিধিকে এসব হীন মানসিকতা পরিহার করে সুষ্টু রাজনৈতিক ধারায় ফিরিয়ে আসার আহবান জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টেকনাফ উপজেলা বিএনপি সাধারন সাধারন সম্পাদক মোঃ আবদুল্লাহ এল এল বি, টেকনাফ পৌর বিএনপি সভাপতি আবদুর রাজ্জাক মেম্বার, সাধারন সম্পাদক হাসান আহমদ কাউন্সিলর, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মৌঃ আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক জাফর আলম মেম্বার, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন বাবলু, জেলা বিএনপির সদস্য মাষ্টার জাকির হোসেন, উপজেলা যুবদল সভাপতি রাশেদুল করিম মার্কিন, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক জাহেদুল ইসলাম মাহমুদ, উপজেলা ছাত্রদল আহবায়ক মোঃ আলী মেম্বার, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আবদুল্লাহ, যুগ্ন আহবায়ক রেজাউর রহমান রেজা, পৌর ছাত্রদল আহবায়ক আবদুস সালাম, যুব নেতা রফিক প্রমূখ।
অপরদিকে বিকেলে এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর যুবলীগ আহবায়ক মনজুরুল করিম সোহাগ, যুগ্ন আহবায়ক ফজলুল কবিরের নেতৃত্বে আলোচনা সভা করে। আলোচনা সভা শেষে এক বিশাল মিছিল প্রধান সড়ক পদক্ষিন করে অফিসে এসে শেষ করে। সব মিলিয়ে টেকনাফে থমথমে অবস্থা বিরাজ করছে।

শহীদদের রক্তের সিড়ি বেয়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে…………এমপি বদি


নাফ নিউজ ২৪ ডেস্ক ঃ
২১শে শহীদদের রক্তের সিড়ি বেয়ে অর্জিত ৭১ এর স্বাধীনতা রক্ষা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতার পরাজিত শক্তিরা মানবতা বিরুধীদের রক্ষা করতে দেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এ সব ষড়যন্ত্র মোকাবেলায় করতে আগামীতে সকল নেতা কর্মীদের সোচচার থাকার আহবান জানায়। গতকাল ২০ ফেব্র“য়ারী সন্ধা সাড়ে ৭ টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন উখিয়া-টেকনাফের সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি। টেকনাফ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর আওয়ামীলীগের উদ্যোগে আহবায়ক জাবেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহির হোসেন এম এ। পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ ইউসুফ ভুট্রোর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর আওয়ামীলীগ নেতা আহাম্মদ হোসন মেম্বার, সেন্টমাটিন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আমির হোসেন মেম্বার, পৌর কৃষকলীগ সভাপতি মাষ্টার এম এ তৈয়ুব, আওয়ামীলীগ নেতা সৈয়দ হোসেন প্রমুখ। উক্ত সভায় পৌর আওয়ামীলীগের সকল ওয়াডের সভাপতি সম্পাদকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টেকনাফে পৌনে ২ কেজি হেরোইনসহ হানিফ পরিবহনের সুপারভাইজার আটক


আবুল আলী, টেকনাফ
টেকনাফে পৌনে ২ কেজি হেরোইনের চালানসহ হানিফ পরিবহনের সুপারভাইজারকে আটক করেছে বিজিবি। পাচারকারীরা সীমান্ত দিয়ে মায়ানমারে পাচারের উদ্যেশ্যে এ হেরোইন গুলো আনা হচেছ।
বিজিবি সূত্রে জানাযায়, ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) টেকনাফে ১ কেজি ৮’শ ৫০ গ্রাম হেরোইনসহ মাগুরার মন্ডলপাড়া এলাকার জামিল হোসনের পুত্র জহির হোসন(২৪)কে আটক করে। ধৃত জহির হোসেন হানিফ পরিবহনের সুপারভাইজার দাবী করে বলেন, গাড়ীতে কারা এ সব হেরোইন তুলে দিয়েছে তা সে জানেনা। গতকাল ২০ ফেব্র“য়ারী সোমবার সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে হেরোইনের একটি চালান আসার সংবাদে টেকনাফ ৪২ বডার র্গাড ব্যাটলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল জাহেদ হাসানের নির্দেশে হোয়াইক্যং বিজিবির সুবেদার নূরুল ইসলামের নেতৃত্বে বিজিবির জওয়ানরা চেকপোষ্ট এলাকায় ঢাকা থেকে আসা হানিফ পরিবহন(ঢাকা মেট্টো-ব-১৪-৩৯৭৫) তল্ল¬াশী চালিয়ে ১ কেজি ৮শ ৫০ গ্রাম হেরোইনসহ সুপারভাইজারকে আটক করে। জব্দকৃত হেরোইনের মূল্য ৩৭ লাখ টাকা বলে জানায় বিজিবি ।বিজিবি ধৃত সুপারভাইজারকে টেকনাফ মডেল থানায় সোর্পদ্দ করে সংশ্লি¬¬ষ্ট ধারায় মামলা রুজু করেছে।
৪২ বিজিবি ব্যাটলিয়ান অধিনায়ক লে: কর্ণেল জাহেদ হাসান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০০৯ সালের ২৫ অক্টোবর হতে এ পর্যন্ত ১৫টি হেরোইনের চালান আটক করা হয়। এতে উদ্ধারকৃত হেরোইনের পরিমান হচেছ প্রায় ২১ কেজি। তিনি আরো জানান, এ সব হেরোইন গুলো মায়ানমারে ইয়াবা তৈরির কাচামাল হিসেবে ব্যবহার করা হচেছ বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।